• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :

আ.লীগের ২৪ নেতাকর্মী কারাগারে

New Rose Cafe, Saidpur

আটকনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেনের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোপাল চন্দ্র।

দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক আবু সাঈদ আহমেদ জানান, ২০১৫ সালের ১ অক্টোবর দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগকে কেন্দ্র করে ইউএনওর ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় কোর্ট পরিদর্শক সৈয়দ ফরহাদ হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মীর নামে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে চুড়ান্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পান। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দিলে বৃহস্পতিবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত সে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ