• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

আবারও বিতর্ক-আইনী ঝামেলায় সানি!

সানিবিনোদন ডেস্ক: আবারও বিতর্ক আর আইনী ঝামেলায় জড়ালেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি মন্দিরে জন্মনিরোধক সামগ্রীর প্রচারণার অভিযোগ তুলে সানির বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর ৷ জানা গেছে,দিন কয়েক আগে মুক্তি পাওয়া সানি লিওন অভিনীত ”মাস্তিজাদে” ছবিটির একটি দৃশ্যে মন্দিরের মধ্যে বিশেষ এক কোম্পানির জন্মনিরোধক সামগ্রী নিয়ে কথা বলতে দেখা গিয়েছে সানি এবং ছবির নায়ক বীর দাশকে৷ এই ঘটনার প্রতিবাদে সানি ও ছবির পরিচালক সহ সকল কলাকুশলীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন গৌরব গুলাতি নামে জনৈক ব্যক্তি ৷ দিল্লির আদর্শনগর থানায় তিনি এই এফআইআর দায়ের করেছেন ৷ যদিও এ নিয়ে সানি বা ছবির পরিচালক মিলাপ জাভেরি কেউই এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি ৷ প্রীতীশ এবং রঙ্গিতা নন্দী প্রযোজিত এই সিনেমায় সানি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তুষার কপূর। সানি লিওন এই ছবিতে ”লায়লা” এবং ”লিলি” নামের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। যা কি না তার ক্যারিয়ারে প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ