• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বদরগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

আত্মহত্যাআজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর) : জেলার বদরগঞ্জে স্বামীর নির্যাতনে এক গৃহবধু মারা গেছে মর্মে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের ডুগডুগিরহাট হাটখোলা পাড়ায়। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে বদরগঞ্জ থানায় হত্যার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে শুক্রবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
গ্রামবাসি ও থানা পুলিশ সুত্রে জানা যায়; ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে বুলু মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী ঘিরনই গ্রামের মেহেরাব আলির মেয়ে লিলা বেগম(২৩) এর বিয়ে হয় প্রায় ৫বছর পুর্বে। বিয়ের পর তাদের কোল জুড়ে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান। কিন্তু কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে স্বামি বুলু মিয়া তার স্ত্রীর উপর নানাভাবে নির্যাতন শুরু করে। ঘটনার রাতে বুলু মিয়া তার স্ত্রীকে পিটিয়ে হত্যার পর লাশ ঘরের ছাদের বর্গার রশিতে ঝুলিয়ে রেখে তার বাবা মাকে সাথে নিয়ে পালিয়ে যায়। এ সময় গ্রামবাসি আরো জানায়, হত্যাকারি বুলুর ৪বছরের মেয়ে বিথি বানু ছিল এই হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী। তাই হত্যাকান্ডের পর হত্যাকারি বুলু মিয়া মেয়ে বিথি বানুকেও সাথে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে নিহতের পিতা মেহেরাব আলি জানান; ওই পাষন্ড আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। সে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল।আমার মেয়ে বিষয়টি এর আগেও আমাকে জানিয়েছিল। এ দিকে দুপুরে  নিহত লিলার স্বজনরা বুলু মিয়ার বাড়িতে এসে লুটপাট চালায় ।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, নিহতের পিতা মেহেরাব আলি বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। লাশের ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ