• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

কাহারোলে ভুট্টা ক্ষেত পুড়িয়েছে দূর্বৃত্তরা

vকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে প্রায় তিন একর জমির ফলন্ত ভুট্টাক্ষেত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে আদালতে একটি মামলা দায়ের করেছে জমির মালিক।

মামলার বিবরণে জানা যায়, কাহারোল উপজেলার  ৪নং তাড়গাও ইউনিয়নের বাইশপুর গ্রামের মৃত বুধু মোহাম্মদের পুত্র মোঃ আনারুল ইসলাম, পীরোত্তর কুতুব পীর সাহেব ওয়াকফ এস্টেট এর সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করিয়া এবং বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় হতে মোতাওয়ালি নিয়োগ পাইয়া দীর্ঘদিন যাবত ২ একর ৪২ শতক জমি চাষাবাদ করিয়া আসিতেছে। এবং ঐ জমির ফসলের আয়ের টাকা দিয়ে একটি কুতুবপীর ফোরকানীয়া মাদ্রাসা পরিচালনা করা হয় ও প্রতি বছর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। চলতি মৌসুমে ঐ জমিতে আনারুল ইসলাম ভুট্টা আবাদ করিলে, ভুট্টা গাছ যখন বড় হইয়া ফল আসা শুরু করে ঠিক তখনই জোরপূর্বক এলাকার কতিপয় দাঙ্গা বাজ লোক নিজের জমি দাবি করিয়া জমি দখলের উদ্দেশ্যে ভুট্টা ক্ষেতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দূর্বৃত্তরা  দা দিয়ে ভুট্টা গাছ গুলি কেটে ফেলে। তাদেরকে বাধা দিতে গেলে আনারুলের লোকজনকে বিভিন্ন রকম হুমকী ধামকী প্রদান করে এবং ভবিষতে আনারুলকে দেখে নিবে বলে গালিগালাজ করে জমি থেকে পালিয়ে যায়। পরবর্তিতে মোতাওয়ালি মোঃ আনারুল ইসলাম ১১ জনকে আসামী করে জেলা দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আমলী আদালত-৩, কাহারোল থানা একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬/সি ১৬  , তারিখ-০৪/০২/২০১৬ইং। মহামান্য আদালত মামলাটি বর্তমানে কাহারোল থানায় তদন্ত ভার দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ