• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

বাড়ির ছাদে মিলল ১৩ বোমা

বোমাশরীয়তপুর: জেলার নড়িয়াতে একটি পরিত্যক্ত বাড়ির ছাদে ১৩টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কলুকাঠি গ্রামের সামসুদ্দিন বেপারীর বাড়ির ছাদ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

এর আগে ওই বাড়ির ছাদে শিশুরা উঠে একটি বোমা খেলনা মনে করে ছুঁড়ে মারলে বিস্ফোরিত হয়। এতে অবশ্য কারও ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সামসুদ্দিন বেপারীর বাড়ির ছাদে বোমা পাওয়া গেছে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে একটি বালতির ভিতর থেকে ১৩টি হাতবোমা উদ্ধার করে।

নড়িয়া থানা পুলিশ উপ-পরিদর্শক আবুবকর বলেন, ‘কলুকাঠি গ্রামের সামসুদ্দিন বেপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে শিশুরা খেলা করার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি বালতির ভিতর থেকে আরো ১৩টি বোমা উদ্ধার করি।এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ