চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে আবারো দরজা ভেঙ্গে একই কায়দায় হাত-পা বেঁধে শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়েছে ডাকাত দল। এতে আবারো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলা রমনা বাজার সংলগ্ন বিএস কোয়াটায়ে র্দীঘদিন থেকে রাজারভিটা মাদ্রাসার শিক্ষক হায়দার আলি ও তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা বেগমসহ সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন। ঘটনারদিন শুক্রবার তার স্ত্রী সন্তানরা বাড়িতে না থাকায় রাত্রি আনুমানিক ২ ঘটিকার সময় একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে হায়দার আলীকে বেঁধে ধারালো ও আগ্নেয়অস্ত্র দেখিয়ে নগদ ক্যাশ, স্বর্ণসহ প্রায় ৫লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। পরে তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চিলমারী থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসহ অভিজানও চলছে। উল্লেখ্য ইতিপূর্বে একই কায়দায় উপজেলার তিনটি স্থানের তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়েছে একটি ডাকাত দল। কিন্তু এখন পর্যন্ত উক্ত ঘটনার গুলোর কোন সুত্র বের করতে না পারায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠার সাথে সাথে আতঙ্ক বিরাজ করছে এলাকবাসীর মাঝে।