মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে দি ডেইলী স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে আদালতে মামরা দায়ের করা হয়েছে।
রোববার (১৪ ফেরুয়ারী) দুপুরে দিনাজপুর আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও খানসামা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সামসুর রহমান পারভেজ বাদী হয়ে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএফএম আহসানুল হকের আদালতে এই মামলা দায়ের করেন। বিচারক বাদী পক্ষের বক্তব্য শ্রবণ করে মামলাটির কার্যক্রমের আদেশ পরবর্তীতে প্রদান করবেন বলে আদালতে প্রকাশ করেন।
মামলার বাদি তার অভিযোগে প্রকাশ করেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি বাংলাদেশের জন গনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্র“তা, ঘৃনা ও অপ-অভিপ্রায় সৃষ্টির লক্ষ্যে একটি সংস্থার নির্দেশ বাস্তবায়নে তার সম্পাদিত ডেইলী স্টার পত্রিকায় মিথ্যা, বিকৃত তথ্য গুজব ও মনকড়া সংবাদ তৈরী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত করেছেন।
তার প্রকাশিত সংবাদ দেশের জনগনের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তিনি একটি জনপ্রিয় দলের নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালিয়ে রাষ্ট্র তথা জনগনের ক্ষতিসাধন ও দলের ভাবমুর্তি বিনষ্ট করেছেন। তার এ ধরনের সংবাদ প্রকাশ রাষ্ট্রদ্রোহীতার অপরাধের শামিল। তিনি একজন সচেতন নাগরিক ও আওয়ামী আইনজীবী পরিষদের সক্রিয় সদস্য হিসেবে নিজে বাদী হয়ে আইনগত প্রতিকারের লক্ষে এ মামলা দায়ের করে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।
বিচারক মামলাটি গ্রহণ করে আইনগত বিষয়ে পর্যালোচনায় পরবর্তীতে মামলার আদেশ প্রদান করবেন বলে বাদী পক্ষকে আশ্বস্ত করেন। মামলাটি বাঃ দঃ বিঃ আইনের ১২০(খ)(২)৪১৭/৫০৫(ঘ) মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি বাদী পক্ষে পরিচালনা করেন এই কোর্টের এ্যাড. হযরত আলী বেলাল।