• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

নীলফামারীতে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন

নীলফামারীবিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী ঘোষিত ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন।
রোববার দুপুরে জেলা শহরের চৌরঙ্গীমোড়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নীলফামারী জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দসহ সকল সদস্য অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন  কৃষি ইনস্টিটিউশন নীলফামারী জেলা শাখার সভাপতি নাজমুল হুদা মিঠু ও সাধারণ সম্পাদক  মহসীন রেজা রুপমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা অভিযোগ করে বলেন, ২০১৩ সালে বঙ্গবন্ধু কন্যা জনননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ১০ম গ্রেড স্কেলে বেতন প্রদানের ঘোষণা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর সেই ঘোষণা আজও বাস্তবায়ন করেনি। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় কৃষি মন্ত্রাণালয়ের অধিনস্থ  বিভিন্ন দপ্তর,অধিদপ্তর, সংস্থায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদরা আজ চরম হতাশাগ্রস্ত। প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিশ্রুত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান বক্তরা।
মানববন্ধন শেষে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেডে বেতন স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে  প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করে ডিপ্লোমা কৃষিবিদের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ