• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফুলবাড়ীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা

হামলাসিসি নিউজ: মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ফুলবাড়ী রেলষ্টেশনে স্থানীয় যুবলীগ নেতা মিজানের নেতৃত্বে সাংবাদিক লিমনকে পূর্ব পরিকল্পিত ভাবে আটকে শারিরীকভাবে লাঞ্চিত করা হয়। এ সময় সাংবাদিক  লিমন আত্মরক্ষার্থে ষ্টেশন মাষ্টারের কক্ষে আশ্রয় নেয়। পরে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলীকে ঘটনাটি অবগত করলে পুলিশের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।
যুবলীগ নেতা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজান সম্পর্কে মোবাইল ফোনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সঙ্গে কথা বললে তিনি বলেন, ওসি সাহেব আমাকে ঘটনাটি জানিয়েছেন। সে যে কাজটি করেছে ঠিক করেনি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ। ইতিপূর্বেও থানা পুলিশ ওই মিজানকে থানায় ডেকে নিয়ে সাবধানও করেছে। তবে সে আমাদের আওয়ামীলীগের কেউ নয়। যুবলীগের সঙ্গে হয়ত সম্পর্ক থাকতে পারে। আমি আমাদের সভাপতির সঙ্গে কথা বলেছি, তিনিও অত্যন্ত মর্মাহত ও নিন্দা জানিয়েছেন। সর্বোপরি এই ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি।
ফুলবাড়ী বার্তার বার্তা প্রধান, বাংলাদেশ টুডে ও বাংলা বাজার পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি এবং ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব লিমনকে লাঞ্চিত করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রোকমুনুজ্জামান রনি, অনলাইন প্রেস ক্লাব ও বনপার বিভাগীয় সমন্বয়ক জসিম উদ্দিন, দিনাজপুরের সাংবাদিক সাদাকাত আলী খান ও কামারুজ্জামান, এমটিভি’র সম্পাদক ইফতেকার হাবিব, মুক্তি নিউজের সম্পাদক মোস্তাকিম সরকার, মানবকথা ডটকম এর সম্পাদক রুকুনুজ্জামান, ফুলবাড়ী বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপদেষ্টা সম্পাদক কৈলাশ প্রসাদ গুপ্ত, নির্বাহী সম্পাদক আতাউর রহমান হিটলার, সাংবাদিক সাদেক আলী, আরিফ খান জয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ