নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার রামগঞ্জে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ী বহরে হামলা ও হত্যা মামলায় বিএনপির ৩৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে নীলফামারী সদর আদালতে আত্বসমর্পন করে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মোঃ সামিউল ইসলাম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছে, সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সকিমুদ্দীন মেম্বার সহ আরো ৩৩ জন। উল্লেখ্য যে, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে এমপি আসাদুজ্জামান নুরের গাড়ী বহরে হামলা ও পরে সংঘর্ষে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনায় নীলফামারী থানার ওসি (তদন্ত) বাবুল আকতার বাদী হয়ে ১৮ দলীয় জোটের ১৪ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় হাজার ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আটটকৃতরা ওই মামলার চাজশীটভূক্ত আসামী ছিল। এর আগে গতকাল রবিবার একই মামলায় জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক খায়রুল আনাম সহ ৮ নেতা কর্মী একই আদালতে আত্বসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।