• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

চিলমারীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সভাচিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্থরের সাথে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমবার বেলা ১২ টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে নাশকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী, জনসচেতনা বৃদ্ধি, ইভটিজিং বন্ধ, মাদাক বাল্য বিবাহ প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ও ইনোভেশন সার্কেল বিষয়ে মতোবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন জেলি, উপজেলা মাধ্যমিক অফিসার আরিফুল্লাহ। এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, কাজী, ইমাম, পুরোহিত, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্র, রানীগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়, ভূমি অফিস পরিদর্শনসহ বিভিন্ন অফিস পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ