• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফুলবাড়ীতে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

picমোঃ আফজাল হোসেন, (ফুলবাড়ী) দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেসক্লাবে দৈনিক মানবজমিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। সোমবার দৈনিক মানবজমিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে পালিত হয়। সকাল ১০টায় কেক কেটে দৈনিক মানবজমিন এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচী শুভসূচনা করা হয়। পরে স্থানীয় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে  প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন। সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন এর ফুলবাড়ী প্রতিনিধি এসএম জাকির হোসেন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান উজ্জল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (মোহনা টিভি) সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, বিজয় টিভির প্রতিনিধি কমল চন্দ্র রায়। দৈনিক ভোরের ডাক এর ফুলবাড়ী প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, আলোছায়া ডটকম এর সম্পাদক ওয়াহিদুল হক ডিফেন্স,  নিউজ পোর্টাল রাজশাহী নিউজ এর ফুলবাড়ী প্রতিনিধি মোঃ কারিজুল ইসলাম,  দৈনিক আমাদের অর্থনীতির ফুলবাড়ী প্রতিনিধি ও আলোছায়া ডটকম এর নির্বাহী সম্পাদক শাহ্ মোঃ শহিদুল ইসলাম, দ্য নিউজ এজ এর ফুলবাড়ী প্রতিনিধি মোঃ মকছেদুল সরকার মুকুল প্রমুখ।   আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ