• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দীর্ঘ বিরতির পর রুমি-পড়শী

আরফিন-পরশিবিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অনেক গানই উপহার দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ও পড়শী। কিন্তু মাঝে দীর্ঘ সময় একসঙ্গে গান করেননি এ দুই সংগীতশিল্পী। দীর্ঘ বিরতি ভেঙ্গে আবার একসঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন তারা।

শুধু তুমি শিরোনামের একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও পড়শী। ফয়সাল রাব্বিকীনের কথায় এ গানের সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।

খুব শিগগিরই সিএমভি থেকে প্রকাশিত হবে আরফিন রুমির তোমারই নামে  শিরোনামের অ্যালবাম। আর এতেই জায়গা পেয়েছে গানটি। এ ছাড়াও অ্যালবামে আরফিন রুমির মোট তিনটি রয়েছে। গান তিনটির কথা লিখেছেন- ফয়সাল রাব্বিকীন। তিনটির মধ্যে একটি একক ও দুটি দ্বৈত গান রয়েছে।

রোমান্টিক কথার এ গান প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘গানটি যেন তৈরিই হয়েছে পড়শীর জন্য। রেকর্ডিং করার পর এমনটাই মনে হয়েছে। অসাধারণ গেয়েছে সে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর আমি ও পড়শী নতুন গান করলাম। আশা করছি, সবার ভালো লাগবে।’

এ গান প্রসঙ্গে পড়শী বলেন, ‘শুধু তুমি’ গানটি আমার খুব মনে ধরেছে। কথা-সুর ও সংগীতের দিক দিয়ে অনেক মিষ্টি ও ভিন্নধর্মী। প্রথমবার শোনার পরই গানটি মাথায় সেট হয়ে গিয়েছিল। গাইতেও অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ