• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

ডাকাতচট্টগ্রাম: ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে গ্রিনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি ছোরা, দুইটি অত্যাধুনিক লেন্সযুক্ত টিপছুরি, তালা ভাঙ্গার হেক্সু ব্লেড, দুইটি লোহার রড ও একটি মলমের কৌটা ‍উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ডাকতরা হলেন, সন্দ্বীপ থানার খান সাহেব আমিন মিয়ার বাড়ীর মো. জামশেদের ছেলে মো. মামুন হোসেন ওরফে মিঠু (২৬), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জয়পুর শেখ বাড়ী ইউনিয়নের মো. কুদ্দস শেখের ছেলে মো. শেখ ফরিদ (২৫), ফেনী জেলার সদর থানার দৌলতপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. শরীফ (২৪), কুমিল্লার বি-পাড়া থানার গোপাল নগর গ্রামের মো. জমির হোসেনের ছেলে মো. সাজ্জাদ হোসেন রনি (২২) ও রাউজান থানার পাঠানপাড়া গ্রামের ফজল কাদেরের ছেলে মো. সালাউদ্দিন (২১)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, গ্রেপ্তার ডাকাতরা বেশ কয়েকটি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তারা রিকশা বা অটোরিকশা যাত্রীদের কাছ থেকে ছোরার ভয় দেখিয়ে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ পেয়েছিলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাত দলের পাঁচ সদস্য টাকা ও মূল্যবান জিনিস ছিনতাই এবং ডাকাতি করার কথা স্বীকার করেছে। একইভাবে মঙ্গলবার ভোরেও গ্রিনভিউ আবাসিক এলাকার কয়েকটি বাসায় ডাকাতির পরিকল্পনা করেছিল। এর আগেই পুলিশ তাদের ধরে ফেলায় সেই পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায়।

তাদের নামে পাহাড়তলী থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ