নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ৬ মাস বয়সী কুকুরে খাওয়া এক নবজাতকের মৃত দেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বিকালে জেলার ডোমার উপজেলা শহরের কাজীপাড়া হতে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটির হাত, পাঁ,চোখ, আঙ্গুল থাকলেও ডান পাঁ সম্পুর্ন কুকুরে খেয়েছে। স্থানীয়দের অভিমত এটি কারো অবৈধ প্রণয়ের ফসল। জানা যায়, ওই এলাকার জনৈক মাহবুবুল হকের বাড়ীর সামনের ফাঁকা মাঠে কুকুরে খাওয়া ৬ মাস বয়সী এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে একই এলাকার ভাড়াটিয়া লাবু হোসেন নামের এক যুবক। মুহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী-পুরুষ নবজাতকের মৃতদেহটি একনজর দেখার জন্য ভিড় জমাতে থাকে। লামটি যেখানে পাওয়া যায় তার আশেপাশে তিনটি বেসরকারী ক্লিনিক রয়েছে। এলাকাবাসীর ধারনা, আশে পাশের কোন ক্লিনিক থেকে ফেলে দেয়া নবজাতকের মৃতদেহটি কুকুর মুখে করে এনে ওই ফাঁকা মাঠে ফেলে রেখে যায়। লোকজনের ভিড় ঠেকাতে স্থানীয় এক পৌর কাউন্সিলরের পরামর্শে এলাকাবাসী দ্রুত শিশুটির মৃতদেহ স্থানীয় ভূমি অফিসের পিছনে কবরস্থ করে।