• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালন

worldপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় পীরগঞ্জে ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগি সংগঠন এবং পারিবারিকভাবে নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসুচির মধ্যে ছিলো ড. এমএ ওয়াজেদ মিয়ার কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী, ম্মৃতিচারণমুলক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। সকাল থেকে উপজেলার ঐতিহ্যবাহী ফতেপুর গ্রামস্থ পারিবারিক কনবস্থানে এমএ ওয়াজেদ মিয়ার কবরে, জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরীর পক্ষে উপজেলা মহিলা আ’লীগের নেতৃবৃন্দ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা ছাত্রলীগ, দিনাজপুর শিক্ষা বোর্ড, ড.এমএ ওয়াজেদ ফাউন্ডেশন, পীরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ ড. এমএ ওয়াজেদ মিয়ার কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।

এদিন সকাল থেকে বরেন্য ব্যক্তি বর্গ ছাড়াও জেলা ও উপজেলার সাধারণ মানুষের পদচারনায় জয়সদন এলাকা মুখরিত হয়। দুপুরে জয় সদন চত্বরে পীরগঞ্জ উপজেলা আ’লীগের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যাপক-নুরুল আমিন রাজা’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় স্মৃতিচারনমুলক আলোচনায় অংশ গ্রহন করেন- দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-ড. আহমেদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার-আব্দুল মমিন আকন্দ, চতরা ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম হোসেন মন্ডল প্রমুখ। এ সময় ড.এমএ ওয়াজেদ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও রংপুর জেলা আ’লীগের সহসভাপতি-একেএম ছায়াদৎ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা নির্বাহী অফিসার-এসএম মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ রেজাউল করিম, নবাগত ওসি (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক-মনোয়ার হোসেন লিটন, জাপা নেতা-নুরে আলম যাদু, পীরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক-সর্দার নুরুন্নবী রবুসহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. এমএ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালে ১৬ ফেব্রুয়ারী বুধবার উপজেলার ঐতিহ্যবাহী ফতেপুর গ্রামে সম্ভান্ত— মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন তার বাবা আব্দুল কাদের ও মাতা-ময়জন নেছা। তিনি ২০০৯ সালের ৯ মে মারা যান। ১৯৬৭ সালে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার সাথে তার বিয়ে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ