• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হবিগঞ্জে নিখোঁজ ৪ শিশুর লাশ উদ্ধার

Las-uddar21455686655হবিগঞ্জ : হবিগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর ৪ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) ।

বাহুবল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় ওই শিশুরা। সন্ধ্যার পরও তারা বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুজি করতে থাকে। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সর্বত্র মাইকিং করা হয়। পরদিন শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।  পরে বুধবার সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ