• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

ডিমলায় জাপার ইউপি চেয়ারম্যান প্রার্থীর তালিকা ঘোষনা

জাপানীলফামারী :নীলফামারীর ডিমলা উপজেলার দশটি ইউনিয়নের নির্বাচন তৃতীয়  দফায় আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিমলার ৮টি ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে। দলের চেয়ারম্যান প্রার্থীরা হলো পশ্চিম ছাতনাই ইউনিয়নে জালাল উদ্দিন, বালাপাড়া ইউনিয়নে এনামুল হক প্রামানিক, ডিমলা সদর ইউনিয়নে রফিজুল ইসলাম, খগাখড়িবাড়ী ইউনিয়নে  হাসানুল রহমান, নাউতরা ইউনিয়নে মোশাররফ হোসেন মিন্টু, গয়াবাড়ী ইউপি মোফাজ্জল হোসেন, খালিশা চাপানি ইউনিয়নে কামরুজ্জামান, ঝুনাগাছ চাপানি ইউনিয়নে একরামুল হক চৌধুরী।

প্রেস বিজ্ঞপ্তিতে  পূর্ব ছাতনাই ও টেপাখড়িবাড়ী  ইউপি জাপার কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা জাপার সাধারন সম্পাদক রফিজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ