• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

আটঘরিয়ায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

বিরামপুরফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফসলের ভালো ফলন পেতে হলে উন্নত জাতের বীজ মান সম্মত উপায়ে সংরক্ষণ করতে হবে। ফালো ফলন পেতে ভালো বীজের কোন বিকল্প নেই। গত ১৭ই ফেব্র“য়ারি বুধবার আটঘরিয়া পৌরসভার ব্লক উত্তরচক গ্রামে চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (২য় পর্যায়ে) আওতায় চাষী আব্দুল খালেকের গম বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.মোশারফ হোসেন উপরোক্ত কথা গুলো বলেন। এসময়ে তিনি কৃষক ও কৃষানীদের উদ্দেশ্যে আরও বলেন বারি ২৮ জাতের গম বীজ একটি নতুন জাত, উচ্চ ফলনশীল এবং তাপমাত্রা সহনশীল তাই এই গম আবাদ করতে হবে। অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো.হামিদুর রহমান, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. হযরত আলী, চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (২য় পর্যায়ে) পরিচালক কৃষিবিদ ছারওয়ার জাহান। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভূতি ভূষণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সরকার শফি উদ্দিন আহম্মেদ। আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) খুরশিদ আলম, প্রদর্শনী ভুক্ত আদর্শ কৃষক আব্দুল খালেক। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩ শতাধিক কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আনিছুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ