• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন |

চিকিৎসক রিফাতকে উদ্ধার করেছে পুলিশ

উদ্ধারগাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অপহৃত চিকিৎসক ডা. রিফাত হাসান বাপ্পিকে অপহরণের ২২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহরণকারী ডা. রিফাতের চাচাতো ভাই মাহবুবুল আলম রনি ও গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফারুক হাসানসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও ডা. রিফাতের স্বজনরা জানান, গত শুক্রবার গ্রামের বাড়ি অনন্তপুরে মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে স্বজনদের নিয়ে অটোরিকশায় গোবিন্দগঞ্জ শহরের বাসায় ফেরার পথে ববনপুর এলাকায় তার চাচাতো ভাই মাহবুবুল আলম রনি লোকজন নিয়ে তাদের পথরোধ করে। এ সময় তারা রিফাতকে মারধর করে সেখান থেকে নিয়ে যায়।

পরে তার স্বজনরা রিফাতের চাচাতো ভাই রনি ও গোবিন্দগঞ্জ থানার কাউন্সিলর ফারুক হাসানসহ পাঁচজনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ শুক্রবার রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সালাম, গোলাম মাওলা ও গোলাম মোস্তফা নামের তিনজনকে আটক করে।

গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, আটককৃতদের স্বীকারোক্তি ও প্রযুক্তি ব্যবহার করে শনিবার বিকেল ৩টার দিকে রিফাতকে জয়পুরহাটের কালাই উপজেলার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে অপহরণকারী রনি, পৌর কাউন্সিলর ফারুকসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

রিফাত ঢাকার উত্তরা মুনছুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যানেস্থেসিয়ার চিকিৎসক। তার পরিবারের সঙ্গে চাচাতো ভাই মাহবুবুল আলম রনির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ