যশোর: যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উপস্থিত জনগণ উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। একুশের প্রথম প্রহরে শুরুর মিনিট ১৫ আগে এই ঘটনা ঘটে।
যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাফিন মাহমুদ বলেন, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় মানুষ আতঙ্কিত দৌড়াদৌড়ি শুরু করে।
এ সময় পরিস্থিতি উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় কিছুক্ষণ ফুল দেওয়া বন্ধ থাকলেও পরে ফুল দেওয়া শুরু হয়।