• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

যশোরে শহীদ মিনারে বোমা হামলা: অস্ত্রসহ আটক ১০

135278_1যশোর: যশোর সরকারি এম এম কলেজ ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের দুই গ্রুপে বোমা হামলার ঘটনায় ১০টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার, লোহার রড ও লাটিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর সোয়া ১২টায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শহীদ মিনারে বোমা হামলার ঘটনায় রাতে ও সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের দুই পক্ষের বোমাবাজি ও গুলি বিনিময়ে শ্রদ্ধাঞ্জলি দিতে পারেননি হাজারো ভাষাপ্রেমী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১০) যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

এরপর জেলা ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়ার সময় বেদির পাশে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। পরে আরো কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।

এ সময় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা কয়েক হাজার মানুষ আতঙ্কে দিক-বেদিক ছোটাছুটি করেন।

যশোর জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার সাফিন মাহমুদ জানান,  ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ ঘটনায় পুলিশ যশোর সদরের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের একটি বিরোধী পক্ষকে দায়ী করেছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন ঘটনার জন্য জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলকে দায়ী করেন। তবে তিনি বলেছেন, স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ