• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাটা শ্রমিকের মৃত্যু

মৃত্যুসিসি নিউজ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গগেন চন্দ্র রায় (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে সৈয়দপুর শহরের বাইপাস সড়কের পাশে অবস্থিত এমবিবি নামে একটি ইটভাটায়। নিহত  শ্রমিক ওই ইটভাটির শ্রমিক। সে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বাসিন্দা।

অন্যান্য শ্রমিকরা জানান গগেন সকালে ইটভাটার শক্ত মাটি কাঁদা করার জন্য মোটর চালিত সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে ভর্তি করার কিছুণ পর তিনি মারা যান।

সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম সিসি নিউজ এর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ