• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মহারাজ যগেশ্বর দাসাধ্যকারী হত্যা বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Fulal  Pic 02 22-02-16শাহ্ আলম শাহী, দিনাজপুর: ধর্ম যার যার রাষ্ট্র সবার শ্লোগান নিয়ে মহারাজ যগেশ্বর দাসাধ্যকারী হত্যা ও সংখালুঘু সম্প্রদায়ের নিরাপত্তার দাবীতে দিনাজপুর সরকারী কলেজ অজয় ছাত্রাবাসের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ মহারাজ যগেশ্বর দাসাধ্যকারীকে হত্যার প্রতিবাদ ও সংখ্যালুঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার দাবীতে গতকাল সকাল ১১টায়  দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে মানববন্ধন করেছে সরকারী কলেজ অজয় ছাত্রাবাসের শিক্ষাথীরা।
গত ২১ শে ফেব্রুয়ারী পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ মহারাজ যগেশ্বর দাসাধ্যকারীকে জবাই করে হত্যা করে মুখোষধারীরা। এই বর্বরোচিত হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাম্প্রতিককালে চলা সংখ্যালুঘুদের উপর হামলার কারনে নিরাপত্তাহীন হয়ে পড়েছে সংখ্যালুঘু সদস্যরা।

মানববন্ধন চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, সাংবাদিক মুকুল চট্টোপাধ্যায়,খন্দকার আশরাফুজ জামান, দিনাজপুর সরকারী কলেজ বিদ্যার্থী সংঘের আহবায়ক জীবন রায়,ছাত্র ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক অমৃত কুমার রায় ও সরকারী কলেজের মার্ষ্টাস গনিত বিভাগের ছাত্র পদ্মলোচন রায়, দর্শন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সুবোধ ভৌমিক এবং প্রাণী বিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সদানন্দ প্রামানিক।

তারা বলেন,সাম্প্রতিক সময়ে দিনাজপুরের পাশাপাশি সারাদেশে ন্যাক্কারজনক ভাবে সংখ্যালুঘুদের হত্যা ও মন্দির গীর্জা প্যাগোডা ও বাড়ীঘরে হামলা করে ভয়ভীতি সৃষ্টি করে দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে ইতিম্যেই বহুমানুষ গোপনে বাড়ীঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তারা আরো বলেন,নির্যাতন নিপিড়ন ও হুমকীর কারনে এই দেশে ৩৬ ভাগ সংলুঘুর বসবাসের জায়গায় বর্তমানে কমতে কমতে ৮ ভাগে এসে দাড়িয়েছে যা এই সম্প্রদায়ের মানুষের মাঝে আতংক ছড়িয়েছে আমরা এখন নিরাপত্তাহীন হয়ে পড়েছি। তাই সকলকে। তাই আমাদের ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে সকল সমস্যায় এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ