• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

সৈয়দপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

New Rose Cafe, Saidpur

জরিমানাসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে চারটি প্রতিষ্ঠানে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন উক্ত অধিদপ্তরের রংপুর ও নীলফামারীর দায়িত্বে থাকা সহকারী পরিচালক আফসানা পারভীন।

তিনি জানান, স্বাস্থ্যের জন্য খাদ্যে ক্ষতিকর রং মিশ্রিত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন, আয়োডিন বিহীন লবন বাজারজাত করণের অভিযোগে ৩৭. ৩৮. ৪২. ৪৩ ধারায় সৈয়দপুর শহরের বাদল প্রোডাক্ট চিপস ফ্যাক্টরীর ৪৫ হাজার টাকা, ঢাকা বিরিয়ানী হাউসের ৩ হাজার টাকা, সৈয়দপুর রেলওয়ে পুলিশের জিআরপি ক্যান্টিনের ২ হাজার টাকা ও একটি গালামালের দোকানে ৫০০ টাকাসহ মোট ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অহিদুল হক, নীলফামারী চেম্বারের সহ-সভাপতি জোবায়ের ইসলাম ওই সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ