• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজধানীতে অর্ধশতাধিক বোমাসহ আটক ২

বোমাঢাকা: রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে অর্ধশতাধিক তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- আব্দুর রহিম ও শফিউদ্দিন আহমেদ। এরা, ঢাকা কলেজের শিক্ষার্থী বলে মিরপুর থানার ডিউটি অফিসার জানিয়েছেন।

পুলিশের দাবি মিরপুর থানাধীন ৮৫/৪ মধ্য পীরেরবাগে স্থানীয় জামায়াত নেতার বাড়িতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়।

এসময় ওই বাড়ি থেকে ৫৫টি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও ৪ শতাধিক বই উদ্ধার করা হয়। এসময় ওই বাড়ির একটি ফ্ল্যাট থেকে ২ জন শিবির কর্মীকে আটক করা হয়। তারা ঢাকা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন পুলিশ।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বাড়িতে অভিযান চালিয়ে বোমা, বোমার তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়। এখানো পীরেরবাগ এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ