• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পুরোহিত হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

বার্নিকাটঢাকা: পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়।

তিনি বলেন, এই হত্যাকাণ্ড বাংলাদেশে ঐতিহাসিকভাবে শেকড় গেড়ে আছে এমন জনগোষ্ঠীর উপর এবং বৈচিত্র্য ও সৌহার্দের ঐতিহ্যের উপর আঘাত।

এই ঘটনাসহ সকল চরমপন্থী আঘাতের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করতে বাংলাদেশের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে বিবৃতিতে জানান তিনি।

বিবৃতিতে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং সন্ত্রাস দমন অভিযানের মাধ্যমে বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধারের মধ্য দিয়ে জঙ্গি বাদের মূল উৎপাটনে বাংলাদেশ সরকারের দৃঢ় সংকল্প পরিলক্ষিত হয়।

এ ঘটনায় এর আগে গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ