বিনোদন ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এ উপলক্ষে স্বাগতিক দেশ হিসেবে একটি থিম সং তৈরি করা হয়েছে। জনপ্রিয় শিল্পী পান্থকানাই ও কনা দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন।
গানটির কথা লিখেছেন সোহেল আফসান, সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। খেলা চলাকালীন শুরুতে, পানি বিরতি, মধ্যবিরতি ও শেষে এবং আউট হলে গানটি স্টেডিয়ামে বাজানো হবে। এ ছাড়া ফ্ল্যাশ মব করারও পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।
কনা জানান, এর আগে টি২০ বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে অন্য কয়েকজনের পাশাপাশি তিনি ও পান্থ কানাই কণ্ঠ দিয়েছিলেন। তবে তারা দ্বৈত গান গাইলেন এবারই প্রথম।