• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে বদিউজ্জামান হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আদালতসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের বদিউজ্জামান (৩৮) হত্যা মামলায় তার তিন চাচাতো ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।   মঙ্গলবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ মাহবুবুল আলম এ রায় দেন।

রায়ে ওই মামলায় অপর পাঁচ আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।   যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, জেলার সৈয়দপুর উপজেলা দিকশো মোল্লাপাড়া গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে মোখছেদুল ইসলাম (৩৫), তার ছোটভাই মোস্তাকিন (৩৩) ও তাদের চাচা আসান উদ্দীনের ছেলে এমদাদুল হক (৫৩)।   অপরদিকে এক বছরের সাজাপ্রাপ্তরা হলে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোখছেদুলের বাবা মোজাহারুল ইসলাম (৬৮), তার মা নেছাবী বেগম (৬০), মোখছেদুলের স্ত্রী অবিতন (৩১), সাজাপ্রাপ্ত ছোটভাই মোস্তাকিনের স্ত্রী লিপি (৩০), অপর ছোটভাই মহসীন আলীর স্ত্রী নমনী (২৫)।   যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে মোস্তাকিন ও এক বছরের সাজাপ্রাপ্ত লিপি এবং মোখছেদুলের স্ত্রী অবিতন পলাতক রয়েছে।   মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৮ সালে ১৫ সেপ্টেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলার ডিকশো মোল্লাপাড়া গ্রামে চাচাতো ভাইরা চাচা আইউব আলীর ছেলে বদিউজ্জামানের সঙ্গে তুচ্ছ ঘটনায় হাতাহাতির ঘটনা ঘটে। এতে বদিউজ্জামান গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়োর পথে মারা যায়।   এ ঘটনায় নিহত বদিউজ্জামানের ছোটভাই সাইফুল ইসলাম বাদী হয়ে পরদিন ১৬ সেপ্টেম্বর আটজনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত ওই আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ