• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

Exif_JPEG_420

Exif_JPEG_420

আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে ভূমি দখলের অপ-প্রচারে অভিযোগে ফুলবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
উপজেলা শিক্ষক সমিতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উৎযাপন কমিটি, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা আশ্রম, কেন্দ্রীয় কালি মন্দির কমিটি, পৃথক পৃথক ভাবে এই মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
বাংলদেশ শিক্ষক সমিতি বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্থানীয় উর্বশী সিনেমা হলের সামনে ,দিনাজপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে মানব বন্ধন করেন। একই সময় উপজেলা পুজা উৎযাপন কমিটি ও হিন্দু, বৌদ্ধ, ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিন করে উর্বশী সিনেমা হলের সামনে এসে মানব বন্ধনে যোগ দেয়। মানব বন্ধন শেষে, উর্বশী সিনেমা হলের সামনে, এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পুজা উৎযাপন কমিটির সভাপতি ডাঃ নিরঞ্জন কুুমার রায় এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পুজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, পুজা উৎযাপন কমিটির কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসীয় রাজু কুমার গুপ্তা, হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলার আহবায়ক জয়রাম প্রসাদ, পুজা উৎযাপন পরিষদের দিনাজপুর জেলা কমিটির সদস্য অবসর প্রাপ্ত অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, মুক্তিযোদ্ধা শংকর প্রসাদ, পুজা উৎযাপন কমিটির নেতা জহর লাল প্রসাদ, রামকৃষ্ণ আশ্রমের সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র সরকার প্রমুখ।
বক্তাগণ বলেন, ফুলবাড়ী-পাবর্বতীপুর আসনের লাগাতার ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (এম.পি) এর বিরুদ্ধে একটি কূচক্রি মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্ঠা করছে, এজন্য তারা ওই অপপ্রচারের ইন্দন দাতাসহ ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানান।
মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

সাংবাদিকের নামে কুরুচিপূর্ণ অশ্লিল সংবাদ প্রকাশ করায় থানা প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একজন সুনাম ধণ্য পেশাদার সাংবাদিক ও দৈনিক যায়যায়দিন এর ফুলবাড়ী প্রতিনিধি মোঃ রজব আলীর ও তার পরিবারের সদস্যদেরকে জড়িয়ে স্থানীয় সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা পত্রিকায় গত ২০ ফেব্রুয়ারী  সংবাদ প্রকাশের নামে যে অশ্লিল ও কূরুচিপূণ মন্তব্য ও অপপ্রচার করা হয়েছে তা কোন সাংবাদিকতার মধ্যে পড়ে না, এটি সাংবাদিকতার  শিষ্টাচার বহিভুত এবং জঘন্ন্য অপরাধ। তাই উক্ত সংবাটির তীব্র প্রতিবাদ জানিয়েছে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দরা।
বুধবার বেলা ১০টায়, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আফজাল হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাব অফিস কক্ষে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাছান উজ্জল, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,  মোহনা টেলিভিশনের ফুলবাড়ী প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গির আলম, বিজয় টিভির প্রতিনিধি  শ্রী কমল রায় , সাংবাদিক মোঃ আব্দুল হাফিজ, মোঃ সফিকুল ইসলাম জুয়েল, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ কারিজুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী ও মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক মোঃ রজব আলী ফুলবাড়ী উপজেলার পেশাদার সাংবাদিকদের মধ্যে একজন, সে দীর্ঘ দিন থেকে এই পেশায় দক্ষতা ও সততার সাথে সাংবাদিকতা করে আসছে, অথচ ফুলবাড়ী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা কোন প্রকার কারন ছাড়ায়, গত ২০ ফেব্রুয়ারী, তার নামে ও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা বানোয়াট, মনগড়া যে কুরুচি পুর্ণ অশ্লিল ভাষায় যে মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে, এতে সাংবাদিক সমাজ হতবাগ হয়ে পড়েছে, তাই উক্ত সংবাটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ