নীলফামারী প্রতিনিধি: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করন এবং উদ্বুদ্ধ করনের লক্ষ্যে নীলফামারীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে জেলা তথ্য বিভাগের আয়োজনে ও সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের সহযোগীতায় পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার রায়ের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্র্মকর্তা মোজাম্মেল হকের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন খান, সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মো. সাবেত আলী। এসময় আমন্ত্রীত অতিথি হিসেবে পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও পলাশবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিস-উজ-জামান রুমী উপস্থিত ছিলেন।
বক্তরা, ২০০৮ সাল থেকে চলতি বছরের জানুয়ারী পর্যন্ত নীলফামারীসহ সারাদেশে বর্তমান সরকারের সার্বিক উন্নয়নের চিত্রসজনগণের সামনে তুলে ধরে আগামী দিনে উন্নয়নে সরকারের সাথে সম্পৃক্ত হতে জনগণকে আহবান জানান।