ডোমার (নীলফামারী) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগজ্ঞ উপজেলায় পুরোহিত যগেশ্বর রায়কে হত্যার প্রতিবাদ ও দ্রুত প্রকৃত খুনিদের আইনের আওতায় আনার দাবিতে নীলফামারীর ডোমার উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টার দিকে ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উৎযাপন পরিষদের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেষে সেখানে এক সমাবেশে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোড়াচাদ অধিকারীর সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিখিল সাহা, উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি রামনিওয়াশ আগরওয়ালা, সহ-সভাপতি শেখর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক উজ্জল কানজিলাল প্রমুখ।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোসাব্বের হোসেন মানু।
বক্তারা ওই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরে সোনাপোতা গ্রামে করতোয়া সেতুর পশ্চিম পাড়ের মাথায় অবস্থি সন্ত গৌরীয় মঠের প্রধান পুরোহিদ যগেশ্বর রায়কে হত্যা করে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দূবৃর্ত্তরা। এসময় দূবৃর্ত্তদের ছোড়া গুলিয়ে আহত হয় ভক্ত গোপাল চন্দ্র রায়।