• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দুই সন্তানের পর দগ্ধ বাবার মৃত্যু

135889_1ঢাকা: রাজধানীর উত্তরায় শুক্রবার গ্যাসপাইপ বিস্ফোরণে দগ্ধ দুই সন্তানের পর এবার  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ওই শিশুদের বাবা।

শনিবার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বাবা শাহনেওয়াজের এই মৃত্যু ঘটেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন,বিকেল ৫টা ৫৫ মিনিটে শাহওনেওয়াজের মৃত্যু হয়েছে।

তিনি দুপুরেই বলেছিলেন, শাহনেওয়াজ ও সুমাইয়ার অবস্থা ‘বেশ ক্রিটিকাল’।

এই দম্পতির অগ্নিদগ্ধ দুই সন্তান দেড় বছরের জায়ান বিন শাহনেওয়াজ এবং ১৫ বছরের শাহালিন বিন শাহনেওয়াজ শুক্রবারই মারা যায়।

শুক্রবার সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে রান্নাঘরের আগুনে পরিবারটির পাঁচজন দগ্ধ হন।

এই দম্পতির মেজ ছেলে জারিফ (১১) কে প্রথমদিনই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে পার্থ শঙ্কর পাল জানান।

দুই সন্তানের মৃত্যুর পর দগ্ধ সুমাইয়ার ভাগনে নাজমুস সাকিব কাতর কণ্ঠে বলেন, তার দুই মামাত ভাইয়ের লাশ হাসপাতালের হিমাগারে রাখা আছে। মামী সুমাইয়া বলেছেন, মারা গেলে তাকে যেন বরিশালে দাফন করা হয়। তারা জানেন না আরো লাশ তাদের দেখতে হবে কি না। কীভাবে কী করবেন, কিছুই বুঝতে পারছেন না।

নাজমুস সাকিব বলেন, শুক্রবার রাতে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটসহ দূতাবাসের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে এসেছিলেন। তারা দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ