• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজধানীতে বিদ্যুতস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

মৃত্যুঢাকা: রাজধানীর মধ্য বাড্ডার জামতলা স্বাধীনতা সরণির একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে নির্মাণাধীন ওই ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনির হোসেন (৪৩) ও বাদশা (৩০)।

বাড্ডা থানার ওসি আবদুল জলিল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, জানালার জন্য তৈরি করা গ্রিল নিয়ে পঞ্চম তলায় ওঠার সময় সেটি রাস্তায় থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে মনির, বাদশা, মজিব ও রাজু নামে চার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে অন্যান্যরা তাদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির ও বাদশাকে মৃত বলে ঘোষণা করেন।

মো. সেলিম নামে এক শ্রমিক জানান, নিহত মনির নির্মাণ শ্রমিক ছিলেন। আর বাদশা ওই এলাকার বৈশাখী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কর্মচারী।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অপর দুই জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ