• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

আগুনগাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকার একটি ঝুটের গুদাম ও বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর পৌনে ৪টার দিকে কোনাবাড়ির হরিনাচালা এলাকার রুস্তমের ঝুটের গুদামে এবং পাশের ইব্রাহিমের বাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গুদাম এবং বাড়ির ৩টি কক্ষ ও মালামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তার ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ