• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |

সাভারে চার ভুয়া ডিবি পুলিশ আটক

ডিবিসাভার: সাভারে পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার ও উলাইল থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন- আনিছ (৩০), আলিম (৩৮), সেন্টু (৩৫) ও খবির উদ্দিন(৩২)।

পুলিশের দাবি, আটককৃত চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে সাভারের উলাইল ও আমিনবাজার এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আমিনবাজার থেকে দুইজন ও উলাইল থেকে দুইজনকে আটক করা হয়। তাদের সকালে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আটক চার ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ