• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানার সন্ধান

135971_1ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানার দলিয়া পাড়ার একটি বাসায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

অভিযানে দুইটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই সময় কাউকে আটক করা যায়নি।

শনিবার দিবাগত মধ্যরাত থেকে রবিবার বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (মহানগর দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন, মোহাম্মদপুর থানায় কয়েকদিন আগে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গিয়েছিল, তার সঙ্গে এই আস্তানাটির মিল রয়েছে।

তারও আগে বাড্ডা থেকে গ্রেপ্তারকৃত দুই জঙ্গির তথ্য মতে দক্ষিণখানের দলিয়া পাড়ার ২৪২ নম্বর বাড়ির ছয় তলা ভবনের চতুর্থ তলায় এই আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে দুইটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

অত্যন্ত গোপনীয়ভাবে শনিবার মধ্যরাত থেকে রবিবার বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ