চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৩দফা দাবি নিয়ে কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন পরিষদ সচিবগণ দিনব্যাপি কর্মবিরতি পালন করেছেন। রবিবার দিনব্যাপি উপজেলা পরিষদ চত্তরে ইউনিয়ন সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেল কর্মকর্তার মর্যাদা ও সরকারী কোষাগার থেকে সকল সুবিধাসহ শতভাগ বেতন ভাতার ৩ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কর্মবিরতি পালন করেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি চিলমারী উপজেলা শাখার সভাপতি ও নয়ারহাট ইউনিয়ন পরিষদ সচিব মোঃ শফিকুর রহমান, সাধারন সম্পাদক আবুল বাসার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সচিব আবু বক্কর সিদ্দিক, চিলমারী ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল্লাহ আল মেহেদী হাসান, রমনা মডেল ইউনিয়ন পরিষদ সচিব মিনারুল হক দোলন, অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ সচিব মাহবুবুর রহমান।