• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |

সামাজিক অপরাধ বন্ধের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

Lalmonirhat_Manobbondhon news-29-02-2016.pic-1লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ, শিশু নির্যাতন ও যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধমুলক কর্মকান্ডের বিরুদ্ধে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এসময় শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধনে অংশ গ্রহন করে।
সোমবার দুপুরে রংপুর-বুড়িমারী জাতীয় মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বড়বাড়ি ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহন করে।
মানববন্ধন শেষে জেলায় সৃষ্ট সামাজিক অপরাধের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান একেএম মোমিনুল হক, আবুল কাশেম মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবিএম ফারুক সিদ্দিকী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ