রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা ও ধরলা নদীর সঙ্গে সংযোগ ক্যানেল খননের কাজ শুরু হয়েছে। ফলে রাজারহাট উপজেলার ৫টিসহ ১০টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার হেক্টর কৃষি জমি সেচ এবং প্রায় এক হাজার পুকুর মাছ চাষের আওতায় আসবে। এতে করে জলাবদ্ধতা দূর হলে এতে উপকৃত হবে প্রায় লক্ষাধিক কৃষক ও মৎস্যজীবি পরিবার।
ইন্টেগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টটিভিটি প্রোজেক্ট’র উদ্যোগে ১৮ কি.মি. রাজারহাট উপজেলার দেউলার বিলের ক্যানেল পুনঃ খনন কাজ শনিবার শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা । রাজারহাট উপজেলার তিস্তা নদীর সংযোগ ক্যানেল সিন্দুরমতি থেকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউপির ধরলা নদী পর্যস্ত সংযোগ ক্যানেল খননের কাজ শেষ হবে। এই কাজের উদ্বোধন করেন, আইএপিপি’র পরিচালক মো. আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন-মোহাম্মদ আলী, প্রজেক্ট ম্যানেজার রংপুর, প্রকল্প ব্যবস্থাপক ড.মো.শাহাবুদ্দিন, রাজারহাট উপজেলা পরিষদ চেয়াম্যান মো. আবুল হাসেম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী সিরাজুল ইসলাম, বিএডিসি ক্ষুদ্র সেচ নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ আলতাব, রাজারহাট উপজেলা কুষি অফিসার ষষ্টি চন্দ্র রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ।
রাজারহাট উপজেলার সীমান্তবর্তী স্থান লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম ইউপির সিন্দুরমতির ব্রিজ হতে রাজারহাট সদর, ঘড়িয়াল ডাঙ্গা, বিদ্যানন্দ, চাকিরপশার, উমরমজিদ, উলিপুর উপজেলার দূর্গাপুর, পান্ডুল এবং কুড়িগ্রাম সদরের বেলগাছা ও মোগলবাসা ইউনিয়ন পর্যন্ত এই খনন কাজ মে মাসে শেষ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজারহাটে সুইড্ বাংলাদেশ-এর ৩য় বার্ষিক সাধারণ সভা
কুড়িগ্রামের রাজারহাটে শনিবার সকাল ১০টায় সদর ইউপির রাজারহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাৎসরিক কার্যক্রম আলোচনান্তে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন-মেজর (অব.) আলহাজ্ব মো. ইউনুস আলী, সাধারণ সম্পাদক পদে সহ. অধ্যাপক আলহাজ্ব মোল্লা মো. আব্দুস সামাদ। সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুল মোতালেব। এ সময় উপস্থিত ছিলেন-আলহাজ্ব মো. ফজলুল হক মাষ্টার (অব.), শান্তিনগর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাও. মো. হাবিবুল্লাহ্ সিদ্দির্কী, সহ. অধ্যাপক মো. আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মো. আব্দুর রশিদ, প্রেসক্লাব রাজারহাট-এর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।