দিনাজপুর প্রতিনিধি : অগ্রনী ব্যাংক দিনাজপুর অঞ্চলের বার্ষিক ক্রড়িা প্রতিযোগিতা-২০১৬ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে এবং বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতি বছর প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকান্ড আয়োজন করা উচিত। তিনি বলেন, একজন মানুষ ছাত্র জীবনের পর সব চেয়ে সময় কাটায় কর্মক্ষেত্রে। এ কারণে আমাদের কর্মক্ষেত্রকে উপভোগ্য করে গড়ে তোলা দরকার। সেখানেও যদি একটু বিনোদনের ব্যবস্থা থাকে, লাঞ্চের সময় সবাই মিলে বসলেন একটি চুকটি বললেন তাহলে সবাই ভালভাবে কাজে মন দিতে পারবে। এই প্রতিযোগিতার বাইরে পরিবারকে সময় দেয়া ও তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, সপ্তাহে বা মাসে একবার পরিবারকে নিয়ে বেড়াতে যাওয়া দরকার। কারণ পরিবারের জন্যই কাজ করি। আর পরিবার যদি সুন্দর-সুস্থ না থাকে না থাকে তাহলে আমাদের মাঝে একগুয়েমী এসে যায়। তিনি বলেন, ধর্মচর্চার মধ্যেও বিনোদন আছে।
অগ্রনী ব্যাংক দিনাজপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল-মোজতাহেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আমিনুর রহমান সরকার, পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র জিএম ও দিনাজপুর ব্রাঞ্চের ইনচার্জ একেএম রাশেদুর সাজ্জাদ কাজল, ব্যাংকের রংপুর সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো. মকবুল হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক এম হাবিবুর রহমান, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. আহেরাব আলী, রমেশ চন্দ্র বিশ্বাস প্রমূখ। ব্যাংকের মালদহটট্টি শাখার সিনিয়র অফিসার গোলাম সারোয়ার’র সঞ্চালনায় অনুষ্ঠানে অগ্রনী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও পুলহাট শাখার ব্যবস্থাপক শ্যামল কুমার সরকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও মালদহপট্টি শাখার ব্যবস্থাপক মো. আতাউর রহমান, প্রিন্সিপাল অফিসার ও দিনাজপুর স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মো. দিলাওয়ার হোসেন শাহ, অগ্রনী ব্যাংক অফিসার সমিতি দিনাজপুর শাখার সভাপতি মো. আতাউর রহমান, সেক্রেটারী প্রফুল্ল কুমার, স্টেশন রোড শাখার কর্মকতা শংকর কুমার দাস, দিনাজপুর অঞ্চলের সিবিএ সভাপতি মো. আশরাফ আলী মিন্টু, সেক্রেটারী মো. মোকারম হোসেন, কার্যকরী সভাপতি মো. আওয়াল বক্সসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মশাল দৌড়, দৌড়, ভারসাম্য দৌড়, চাকতি নিক্ষেপ, লোহ গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, দ্রুত হাটা, প্রীতি ফুটবল, যেমন খুশি সাজোসহ ২৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। সব শেষে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল-মোজতাহেদ।