• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

দুই মুসলিম গরু ব্যবসায়ীকে গাছে ঝুলিয়ে হত্যা

198668_1আন্তর্জাতিক ডেস্ক: এবার ইন্ডিয়ার ঝাড়খণ্ডে দুই মুসলিম গরু ব্যাবসায়ীকে পিটিয়ে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করল হিন্দু চরমপন্থীরা।ঝাড়খন্ডের লাটিহার জেলার এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতের নাম মজলুম আনসারী (৩৫)।তার সাথে থাকা ১৩ বছরের বালক ইমতিয়াজ খানও তাদের নির্মমতা থেকে রেহায় পায়নি।গত শুক্রবার সকালে তারা দুইজন ৮ টি মহিষ নিয়ে যাবার সময় হিন্দু চরমপন্থীরা তাদের আটক করে তাদের উপর লোহমর্ষক নির্যাতন চালায়।নির্যাতনের পর লাটিহার জেলার বালুমাথ এলাকায় তাদের গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়।তাদের হাত শক্ত করে বাঁধা ছিল এবং মুখে কাপড় পেঁচানো ছিল।এক পুলিশ অফিসার টাইমস অব ইন্ডিয়াকে জানান,’নির্যাতনের ধরণ দেখে মনে হচ্ছে তাদের উপর মারাত্মক নির্যাতন চালানো হয়েছে।এলাকাবাসী জানায়,’হত্যাকারীরা হিন্দু চরমপন্থী গ্রুপের অনুসারী।’

নিহতের পরিবার হিন্দুস্থান টাইমসকে জানায়,তারা দুজন শুক্রবার ১০-১২ টি গরু ও মহিষ নিয়ে তুতিলওয়ার এলাকার বার্ষিক গরু-মহিষের হাটে বিক্রি করতে নিয়ে যায়।কিন্তু ভোর চারটা থেকেই তাদের সাথে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছিল না।পরে স্বজনেরা তাদের মৃত্যুর খবর পায়।

ইন্ডিয়ার এ ধরণের হত্যাকাণ্ড এবারই প্রথম নয়।কয়েকমাস আগে উত্তর প্রদেশের দাদরিতে গরুর গোশত খাওয়া এবং তা বাসায় রাখার মিথ্যা গুজব রটিয়ে মুহাম্মদ আখলাক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়।এই হত্যার রেশ কাটতে না কাটতেই হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় নোমান (২০) নামে এক মুসলিম ট্রাক চালককে।গো-হত্যার গুজবে জম্মু-কাশ্মীরের জাহিদ রাসুল বাটকে (২৩) পেট্রোল বোমা হামলা চালিয়ে হত্যা করে হিন্দু উগ্রপন্থীরা।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে গরু চুরির মিথ্যা সন্দেহে মাদ্রাসার প্রধান শিক্ষক হাসমত আলীকে পিটিয়ে হত্যা করে উগ্রহিন্দুরা।এছাড়াও গো-মাংস রাখার অভিযোগ তুলে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে ইন্ডিয়ার মুসলিম ধর্মালম্বীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ