• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

১৯০ উপজেলায় ৩ লাখ নতুন কর্মসংস্থান

সরকারসিসি নিউজ: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ) দ্বিতীয় পর্যায় সরকারের ৩৩১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে জুলাই ২০১২ থেকে জুন ২০১৭ মেয়াদে তিন লাখ ৬০ হাজার বিত্তহীন মানুষের কর্মসংস্থান করবে। দেশের ৪২টি জেলার ১৯০টি উপজেলায় চলমান প্রকল্পটি বর্তমান সরকারের দারিদ্র্য শূন্যকরণ কর্মসূচির অন্যতম সহায়ক কার্যক্রম।
শনিবার গাজীপুর জেলার শ্রীপুরে প্রকল্পটির মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এসব তথ্য তুলে ধরেন।
প্রকল্প পরিচালক মো. আবদুল হামিদ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, বিআরডিবির মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়ননীতিতে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ভাগ্যবিড়ম্বিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। দেশের সিংহভাগ গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান, প্রশিক্ষণ, দারিদ্র্য নিরসন ও জীবনধারাকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে গণমুখী পজীপ প্রকল্পটি সহায়ক শক্তি। প্রকল্পটির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে দারিদ্র্যপীড়িত নারীদের কর্মসংস্থান, আয় ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়ন ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা হচ্ছে। এতে করে পশ্চাত্পদ নারীসমাজ স্বাবলম্বী হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ