বিনোদন ডেস্ক : চলছে আইসিসি টি২০ বিশ্বকাপ। শনিবার ছিল পাকিস্তান-বনাম ভারতের খেলা। এ খেলাকে সামনে রেখে দুই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মধ্যে ছিল উন্মাদনা।
এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন পাকিস্তানি মডেল, অভিনেত্রী কান্দীল বালোচ। কারণ ভারত-পাকিস্তানের মধ্যেকার টি-২০ ম্যাচটি উপলক্ষ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছিলেন, যদি ভারত হারে তাহলে নগ্ন হয়ে নাচবেন তিনি।
প্রকাশিত ভিডিওতে তিনি বলেছিলেন, ‘এই বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে তবে আমি ‘স্ট্রিপ ডান্স’ করব অর্থাৎ নগ্ন হয়ে নাচব। আমার এই নাচ অধিনায়ক শহিদ আফ্রিদির জন্য উৎসর্গ করব।’
https://youtu.be/j471UJmB_OE
পাকিস্তান টি২০ ক্রিকেট অধিনায়ক শহিদ আফ্রিদিকে উদ্দেশ্যে করে তিনি বলেছিলেন, ‘মেরি জান আফ্রিদি। আমি তোমার জন্য সব কিছু করব। শুধু তুমি এবার ইন্ডিয়াকে হারিয়ে দাও। আমি তোমার জন্য স্ট্রিপ ডান্স করব।’
কিন্তু গতকালের আলোচিত সেই ম্যাচে ভারতের কাছে হেরে গেছে পাকিস্তান। আর তার পরপরই আলোচিত পাকিস্তানি মডেল, অভিনেত্রী কান্দীল বালোচ আরেকটি ভিডিও বার্তা প্রকাশ করেন। যেখানে তাকে কাঁদতে দেখা গিয়েছে। সেখানে বলেছেন, ‘আফ্রিদি তোমাকে কখনো আমি ক্ষমা করব না। আমি তোমাকে ঘেন্না করি। পাকিস্তানে ফিরে এসো না। পাক জনতা তোমাদের ক্ষমা করবে না।’
https://youtu.be/r7_ysnrQ0po