ঢাকা: রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) আশরাফ উদ্দিন জানান, এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা তিনজন যাত্রী মারা যান।