• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মী জাপায় যোগদান

জাপাকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের টেপারহাট মাঠে শনিবার সন্ধ্যায় এমপির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন বিএনপির জেলা কমিটির সদস্যসহ শতাধিক নেতাকর্মী।
জাতীয় পার্টির একটি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে নীলফামারী জেলা বিএনপির সদস্য ও গাড়াগ্রাম ইউনিয়নের তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেনসহ শতাধিক নেতাকর্মী তার হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলম হোসেন, জেলা সদস্য রেজাউল ইসলাম ফিলিপ আলতানুর রহমান আজাদ, যুব সংহতির সভাপতি ছাইয়াদুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাশা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ