• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

চাঁদপুরে ৮ প্রতিষ্ঠানের ৪৪ হাজার টাকা জরিমানা

চাঁদপুরশরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর শহরের কনফেকশনারী ও খাবার হোটেলগুলোতে খাবারে বিষাক্ত ক্যামিকেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন এবং লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে ৮ টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে শহরের হাজী মহসীন রোড, কালি বাড়ি ও পাল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা চালানো করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো: শহরের হাজী মহসীন রোড এলাকার ঢাকা কনফেকশনারীকে ২০ হাজার টাকা, কালিবাড়ি এলাকার ঢাকা হোটেলকে ১০ হাজার টাকা, আল হেলাল হোটেলকে ৫ হাজার, পালবাজার এলাকার মুদি দোকান স্বপন স্টোর থেকে ১ হাজার টাকা, কুদ্দুস স্টোর ১ হাজার টাকা, হান্নান স্টোর ১ হাজার টাকা ও দু’টি ডিমের দোকান থেকে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকাসহ মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয় ।
জেলা মার্কেটিং অফিসার জানায়, ভোক্তা সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ওইসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরী ও বিপণন, খাবারে মানুষের দেহে ক্ষতিকর বিষাক্ত ক্যামিকেল মিশ্রন, পণ্য তালিকায় মূল্য সংযোজন না করা ও লাইসেন্স না থাকায় জরিমানার পাশাপাশি তাদেরকে সর্তক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের উ-পরিচালক দেবাশিষ রায়, জেলা মার্কেটিং অফিসার নিয়াজ মো. রেজাউল করিম, ক্যাবের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সানাউল্লা মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ