সিসি নিউজ : আগামী ১০ ও ১১ জুলাই রবি ও সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সভাপত্বিকালে এ ঘোষণা দেন। দলের কার্যনির্বাহী সংসদের একাধিক সিনিয়র নেতা এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ জুড়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২৮ মার্চ অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের তারিখ সভায় আলোচনা সাপেক্ষে পুনঃনির্ধারণ করার ঘোষণা দেন।