• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

প্রেমিকার নগ্ন ছবি ফেসবুকে: প্রেমিকের ৭ বছরের কারাদণ্ড

আদালতসিসি নিউজ : প্রেমিকার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটে প্রচারের অভিযোগের মামলায় প্রেমিক আসিক ইকবাল অন্তুকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম রোববার এ রায় দেন। রায়ে আসামি অন্তুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাভোগ করতে হবে।

রায় ঘোষণাকালে আসামি অন্তু জামিনে থেকে আদালতে হাজির হন। মামলাটি চলাকালে ট্রাইব্যুনাল বিভিন্ন সময়ে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে।

দণ্ডপ্রাপ্ত অন্তু পঞ্চগড়ের রাজনগরের আলতাফ হোসেনের ছেলে। অন্তুর বাবা ঢাকা কুইন্স কলেজের অধ্যক্ষ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের মে মাসে এ মামলার ভিকটিমের সাথে অন্তুর নগ্ন ছবি ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দেয় সে। তারা দুইজন প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে জানা যায়। দুজনই একই সঙ্গে এইচএসসিতে পড়তেন। এ ঘটনায় মেয়েটির বাবা অন্তুর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ