• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

পল্লী বিদ্যুৎসিসি নিউজ: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনসহ ওই প্রতিষ্ঠানের চার কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন আইনগত ব্যাবস্থা নেয়া হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ.কে.এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সৈয়দ টিএ মোজাফ্ফর আলী, মতিলাল বেপারি। তাদেরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এম মাসুদ রানা।

আগামী তিন সপ্তাহের বিবাদী আদালত অবমাননার আবেদনের বিবাদী মেজর জেনারেল মঈন উদ্দিন, জেনারেল ম্যানেজার মিজানুর রহমান (ফেনী পল্লী বিদ্যুত), দহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ৩১ মে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীদের বিরুদ্ধে কোনো প্রকার হয়রানী মুলক ব্যাবস্থা না নিতে নির্দেশ দিয়ে ছিলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সে আদেশ অমান্য করায় পল্লী বিদ্যুত বোর্ড কর্মচারী শ্রমিক লীগের পক্ষ থেকে এ আবেদন করা হয়। আবেদনটি দায়ের করেন ওই সংগঠনের নেতা এনামুল হক ও সোহেল রানা। সে আবেদনের শুনানি করে আজ আদালত এ রুল জারি করেন।

এর আগেও গত ৬ মার্চ আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের পদে থাকার বৈধতা নিয়ে রুল জারি করেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ